Load Shedding in Bangladesh: Why It Happens, and How Solar Can Help
বাংলাদেশে লোডশেডিং: কেন হচ্ছে, আর সোলার কীভাবে কাজে আসতে পারে
The power cuts of 2026 come down to fuel, not timetables. Here is what the numbers show, what it is costing homes and factories, and an honest look at what rooftop solar can and cannot fix.
২০২৬ সালের লোডশেডিংয়ের মূল কারণ জ্বালানির সংকট। সংখ্যাগুলো কী বলছে, ঘরবাড়ি আর কারখানার কত খরচ বাড়ছে, এবং ছাদের সোলার কী করতে পারে আর কী পারে না, সবটা সহজ ভাষায়।
Load SheddingSolar EnergyNet MeteringBangladesh
Everyone here knows the power goes off. That's not news.
What's different in 2026 is the reason it goes off. That part is worth a few
minutes of your time, because it changes what you should be spending money on.
The size of the problem
Load shedding hit 3,592 MW on the worst day this year. Most days it has been
sitting somewhere near 3,000 MW.
Numbers that big are hard to picture, so take one evening. The grid managed
13,201 MW. People wanted 15,264 MW. Over 2,000 MW of that demand simply didn't
get served.
The gap is not small, and gas is where it starts.
How much of this you feel depends on where you live. In most rural areas it runs
7 to 8 hours a day without power, and in some places 10 to 12. All eight
divisions are getting cuts. The heaviest reported shortages have been in Dhaka
division, which takes in the factory belts of Savar, Narayanganj and Gazipur.
On the bad days, some garment factories have reported running at 0 to 20
percent of capacity.
There is a detail here that surprises a lot of people. The limit is not the
number of power plants.
The limit is fuel, not generating capacity
Of the country's 143 power plants, 71 are either switched off or running well
under what they can do. The reason is fuel: gas, coal or furnace oil. Recent
grid data marked 62 units as short of it. Twenty six of those run on gas, 33 on
liquid fuel and 2 on coal.
Gas is where it really bites. Demand is around 3,800 million cubic feet a day.
Supply has been about 2,100. Our own fields give roughly 1,616 and imports add
another 950, which still leaves us over 1,100 short. August was the worst month
for gas supply in a decade.
An accident on 22 July at an LNG import terminal made things sharper. Pipeline
gas dropped by more than 17 percent afterwards. Gas reaching power plants fell
to around 700 million cubic feet a day, down from over 900. Gas fired output
fell to roughly 3,500 MW, when 5,200 MW is normal. Installed gas fired capacity
is around 12,000 MW, and with gas short, about 5,000 MW of it has been usable.
This was accounted for ahead of time. The Power Development Board's summer plan
projected that roughly 60 percent of gas plant capacity would stay unused while
gas supply was tight.
What it means for you is straightforward enough. The shortage is about fuel, and
a lot of that fuel comes from abroad. Shifting when you use power doesn't
change any of it.
It costs more now, too
Prices went up on 3 June 2026. BERC raised the average retail tariff by Tk 1.52,
from Tk 9.11 to Tk 10.63 a unit, about 16.68 percent. Bulk tariffs rose 19.85
percent, from Tk 7.00 to Tk 8.39. If your home uses 76 to 200 units a month,
your rate moved from Tk 7.20 to Tk 8.50, roughly 18 percent more.
So there are fewer hours of supply, and each unit costs more than it did last
year. Your backup covers the rest.
And backup costs money to run, which is the part that rarely makes it into a
sales pitch. A diesel generator eats fuel every hour it's on. An IPS with
ordinary lead acid batteries charges off the grid, so you're paying the new
higher rate just to store power, you lose about a third of it in the charging
and discharging, and you're buying new batteries every few years.
Why solar suits this particular problem
Panels don't need fuel. That sounds too obvious to say, but it's the whole
point. Nothing has to be imported, shipped or delivered to your roof to keep
them working.
The timing helps as well. Load shedding is worst in the hot months, in the
daytime and early evening, because that's when fans and air conditioners are
going flat out. That's also when the sun is strongest. So the hours you lose
power and the hours panels produce line up rather well.
The rules have improved lately, and government policy is pushing rooftop solar
along. Install a system by 28 February 2027 and under the Net Metering
Guidelines you get Tk 10.50 for every unit you send back to the grid, fixed for
three years until 28 February 2030. The benchmark cost for generating rooftop
solar with battery storage is capped at Tk 8 a unit, and whatever you save below
that is yours to keep. Set that against buying power at Tk 10.63. There's a new
incentive package for rooftop solar on top of it, and the rules are being
widened to cover single phase and prepaid meters, which brings ordinary
households in rather than just large buildings.
Then there's the shape of the cost. You pay for solar mostly once, at the start,
and the sunlight is free for the next 25 years or so. Tariffs have gone up more
than once in recent years. Each rise makes a system you already own look better
than it did.
Where solar falls short
If anyone promises you full independence from the grid, on a household budget,
in this weather, they're selling rather than advising. The honest limits are
worth knowing before you spend anything.
Panels do nothing after sunset. So if your cuts land in the evening you need
batteries, and batteries are the expensive part that wears out. The money at the
start is real too: net metering improves what you get back over the years, but
it doesn't reduce what you hand over on day one. Roof space and shade cap what's
possible, which means a small flat with a shared roof may never fit enough
panels to matter, whatever the budget. Monsoon weeks give you a fraction of what
a clear day gives, so a system sized for sunshine alone will disappoint you in
July. And there's upkeep. Dust on the panels costs you output, and we're not
short of dust.
Picking something that actually fits
If you only need to ride out a few hours, an IPS or inverter with a properly
sized battery will do it. Cheapest way in, no roof needed, though every unit you
store was bought at the new tariff.
If you want a smaller bill and cover through daytime cuts, grid connected panels
with net metering are the better buy. That's where the returns sit, assuming
your outages are mostly in daylight and you've got the roof for it.
If your cuts run long, or hit at night, you're looking at a hybrid setup:
panels, a battery bank, and grid charging as the fallback. It costs the most.
It's also the only arrangement that genuinely gets you through a 10 hour outage.
And if the real problem is that you can't work, a portable power station keeps
your router, laptop, lights and phone going. It won't touch an air conditioner.
But it's the quickest way to stop losing a day's work to a power cut.
Which of those is right comes down to when your power actually fails, how much
roof you've got, and what you need kept running. There's a specific answer for
your home or shop, and a product page can't give it to you.
In short
Fuel is the constraint, and most of it is imported, so this takes longer to
unwind than a scheduling problem would. Tariffs have been climbing while it
does.
Solar isn't a complete answer on its own. Night time use and the upfront cost
are real limits. But it's the one option whose running cost doesn't move when
imported gas gets dearer, and the net metering rates on offer right now are the
best they've looked in years.
Tell us when your outages happen and what you need to keep running, and we'll
size something honestly. That includes telling you when the cheaper option is
the better one.
বিদ্যুৎ চলে যাওয়া এ দেশে নতুন কিছু নয়। এটা সবাই জানে।
কিন্তু ২০২৬ সালে বিদ্যুৎ যাওয়ার কারণটা বদলে গেছে। কারণটা জানা দরকার। কারণ এর
ওপরেই নির্ভর করে, আজ আপনি যে জিনিসটা কিনছেন সেটা পাঁচ বছর পরও কাজে লাগবে কি না।
ঘাটতিটা কত বড়
এ বছর সবচেয়ে খারাপ দিনে লোডশেডিং ছিল ৩,৫৯২ মেগাওয়াট। সাধারণ দিনে থাকে ৩,০০০
মেগাওয়াটের আশপাশে।
এত বড় সংখ্যা বোঝা কঠিন। তাই একটা সন্ধ্যার উদাহরণ দিই। সেদিন গ্রিড বিদ্যুৎ দিতে
পেরেছিল ১৩,২০১ মেগাওয়াট। কিন্তু দরকার ছিল ১৫,২৬৪ মেগাওয়াট। অর্থাৎ ২,০০০
মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কেউ পায়নি।
ঘাটতিটা ছোট নয়, আর এর শুরুটা গ্যাস থেকেই।
কে কতটা ভোগে, সেটা এলাকার ওপর নির্ভর করে। গ্রামের বেশিরভাগ জায়গায় দিনে ৭ থেকে
৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। কিছু জায়গায় ১০ থেকে ১২ ঘণ্টা। আটটি বিভাগেই লোডশেডিং
হচ্ছে। সবচেয়ে বেশি ঘাটতির খবর এসেছে ঢাকা বিভাগ থেকে। সাভার, নারায়ণগঞ্জ ও
গাজীপুরের কারখানা এলাকা এর মধ্যে পড়ে। খারাপ দিনে কিছু পোশাক কারখানা জানিয়েছে,
তারা সক্ষমতার ০ থেকে ২০ শতাংশে চলেছে।
অনেকে ভাবেন, দেশে বিদ্যুৎকেন্দ্র কম, তাই এই অবস্থা। আসল কারণ কিন্তু সেটা নয়।
মূল সমস্যা জ্বালানির সরবরাহে
দেশে বিদ্যুৎকেন্দ্র আছে ১৪৩টি। এর মধ্যে ৭১টি হয় বন্ধ, নয়তো সক্ষমতার চেয়ে অনেক
কম চলছে। কারণ একটাই, জ্বালানি নেই। গ্যাস, কয়লা বা ফার্নেস অয়েল।
সাম্প্রতিক হিসাবে ৬২টি ইউনিট জ্বালানি সংকটে আছে। এর মধ্যে ২৬টি চলে গ্যাসে, ৩৩টি
তরল জ্বালানিতে আর ২টি কয়লায়।
সবচেয়ে বড় সমস্যা গ্যাসে। দিনে গ্যাস দরকার প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। পাওয়া
যাচ্ছে প্রায় ২,১০০। নিজের গ্যাসক্ষেত্র থেকে আসে ১,৬১৬। বিদেশ থেকে আমদানি হয়
৯৫০। তাতেও ১,১০০ এর বেশি কম পড়ে যায়। আগস্ট মাসে গ্যাস সরবরাহ ছিল গত দশ বছরের
মধ্যে সবচেয়ে কম।
২২ জুলাই একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ঘটে। এরপর পাইপলাইনের গ্যাস ১৭ শতাংশের
বেশি কমে যায়। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস যাওয়া দিনে ৯০০ মিলিয়ন ঘনফুট থেকে নেমে
দাঁড়ায় ৭০০ তে। ফলে গ্যাসে চলা কেন্দ্রগুলোর উৎপাদন ৫,২০০ মেগাওয়াট থেকে নেমে
আসে ৩,৫০০ মেগাওয়াটে।
দেশে গ্যাসে চলা কেন্দ্রের মোট সক্ষমতা প্রায় ১২,০০০ মেগাওয়াট। গ্যাস কম থাকায়
এর মধ্যে চালানো যাচ্ছে প্রায় ৫,০০০ মেগাওয়াট।
এই হিসাব আগেই করা হয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রীষ্মের পরিকল্পনায় ধরা ছিল,
গ্যাস কম থাকবে, তাই গ্যাস কেন্দ্রের প্রায় ৬০ শতাংশ সক্ষমতা অব্যবহৃত থাকবে।
আপনার জন্য কথাটা সহজ। সমস্যা জ্বালানিতে। আর সেই জ্বালানির বড় অংশ আসে বিদেশ
থেকে। আপনি কখন বিদ্যুৎ ব্যবহার করছেন, তা বদলে এর সমাধান হবে না।
খরচও বেড়েছে
৩ জুন ২০২৬ তারিখে বিদ্যুতের দাম বাড়ে। বিইআরসি খুচরা গড় দাম ইউনিটে ১.৫২ টাকা
বাড়ায়। ৯.১১ টাকা থেকে দাম হয় ১০.৬৩ টাকা, অর্থাৎ প্রায় ১৬.৬৮ শতাংশ বেশি।
পাইকারি দাম ৭.০০ টাকা থেকে বেড়ে হয় ৮.৩৯ টাকা।
আপনার বাসায় মাসে ৭৬ থেকে ২০০ ইউনিট খরচ হলে দাম ৭.২০ টাকা থেকে বেড়ে হয়েছে
৮.৫০ টাকা। প্রায় ১৮ শতাংশ বেশি।
অর্থাৎ বিদ্যুৎ পাওয়ার সময় কমেছে, আর দাম বেড়েছে। বাকি সময়টা চালাতে হয় ব্যাকআপ
দিয়ে।
ব্যাকআপ চালাতেও খরচ আছে। এই কথাটা বিক্রির সময় সাধারণত বলা হয় না।
ডিজেল জেনারেটর যত ঘণ্টা চলে, তত ঘণ্টাই তেল পোড়ে।
সাধারণ লেড অ্যাসিড ব্যাটারির আইপিএস চার্জ হয় গ্রিড থেকেই। মানে বিদ্যুৎ জমা
রাখার জন্যও আপনাকে নতুন বাড়তি দামে টাকা দিতে হচ্ছে। জমা রাখা বিদ্যুতের প্রায়
এক তৃতীয়াংশ চার্জ দেওয়া আর ব্যবহার করার সময় নষ্ট হয়ে যায়। আর কয়েক বছর পরপর
ব্যাটারি বদলাতে হয়।
এই সমস্যায় সোলার কেন কাজে লাগে
সোলার প্যানেল চালাতে কোনো জ্বালানি লাগে না। কথাটা সহজ, কিন্তু আসল সুবিধাটা
এখানেই। প্যানেল চালু রাখার জন্য কিছু আমদানি করতে হয় না, জাহাজে আনতে হয় না।
সময়ের হিসাবটাও মিলে যায়। লোডশেডিং সবচেয়ে বেশি হয় গরমের মাসে, দিনে আর সন্ধ্যার
শুরুতে। কারণ তখনই ফ্যান আর এসি সবচেয়ে বেশি চলে। আর ঠিক তখনই রোদ সবচেয়ে বেশি
থাকে। অর্থাৎ যে সময় বিদ্যুৎ চলে যায়, সেই সময়েই প্যানেল বিদ্যুৎ বানায়।
নিয়মও এখন আগের চেয়ে সুবিধাজনক। সরকার ছাদের সোলারে উৎসাহ দিচ্ছে।
নেট মিটারিং নীতিমালা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে সিস্টেম বসালে গ্রিডে
ফেরত পাঠানো প্রতি ইউনিটের জন্য আপনি পাবেন ১০.৫০ টাকা। এই দাম ২৮ ফেব্রুয়ারি
২০৩০ পর্যন্ত তিন বছর একই থাকবে।
ব্যাটারিসহ ছাদের সোলারে উৎপাদন খরচ ধরা হয়েছে সর্বোচ্চ ৮ টাকা ইউনিট। আপনি এর
চেয়ে কমে চালাতে পারলে বাকি টাকাটা আপনার লাভ। অন্যদিকে গ্রিড থেকে বিদ্যুৎ কিনতে
লাগে ১০.৬৩ টাকা।
ছাদের সোলারের জন্য নতুন প্রণোদনা প্যাকেজও এসেছে। সিঙ্গেল ফেজ আর প্রিপেইড মিটারও
এখন এর আওতায় আসছে। মানে শুধু বড় ভবন নয়, সাধারণ বাসাবাড়িও এই সুবিধা নিতে পারবে।
সোলারের খরচের ধরনটাও আলাদা। টাকা দিতে হয় একবার, শুরুতে। তারপর ২৫ বছর বা তার
বেশি সময় ধরে রোদ পাওয়া যায় বিনা পয়সায়। গত কয়েক বছরে বিদ্যুতের দাম কয়েকবার
বেড়েছে। দাম আবার বাড়লে, আগে বসানো সোলার থেকে আপনার সঞ্চয় আরও বাড়বে।
সোলার যা করতে পারে না
কেউ যদি বলে, সাধারণ বাসার বাজেটে ছাদের সোলার আপনাকে গ্রিড থেকে পুরো আলাদা করে
দেবে, তাহলে সে আপনাকে পরামর্শ দিচ্ছে না, জিনিস বিক্রি করছে। টাকা খরচ করার আগে
আসল সীমাগুলো জেনে নিন।
সূর্য ডুবলে প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া যায় না। আপনার লোডশেডিং যদি সন্ধ্যায় হয়,
তাহলে ব্যাটারি লাগবে। ব্যাটারিই সবচেয়ে দামি অংশ, আর কয়েক বছর পর সেটা নষ্ট হয়।
শুরুর খরচটা কম নয়। নেট মিটারিংয়ে কয়েক বছরে টাকা উঠে আসে ঠিকই। কিন্তু শুরুতে যে
টাকাটা দিতে হয়, সেটা কমে না।
ছাদ আর ছায়ার একটা সীমা আছে। ছাদ যদি সবার সঙ্গে ভাগ করা হয়, বা ফ্ল্যাট ছোট হয়,
তাহলে যত টাকাই থাকুক কাজে লাগার মতো প্যানেল বসানো যাবে না।
বর্ষায় উৎপাদন কমে যায়। মেঘলা সপ্তাহে রোদের দিনের তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়া
যায়। শুধু রোদের হিসাব করে সিস্টেম বসালে জুলাই মাসে সমস্যায় পড়বেন।
দেখাশোনাও লাগে। প্যানেলে ধুলো জমলে উৎপাদন কমে যায়। আর আমাদের এখানে ধুলো কম নয়।
আপনার জন্য কোনটা ঠিক
শুধু কয়েক ঘণ্টা চালাতে চাইলে সঠিক মাপের ব্যাটারিসহ একটা আইপিএস বা ইনভার্টারই
যথেষ্ট। শুরু করার সবচেয়ে সস্তা উপায় এটাই, ছাদেরও দরকার নেই। তবে মনে রাখবেন,
ব্যাটারিতে জমা থাকা বিদ্যুৎ আপনি নতুন বাড়তি দামেই কিনেছেন।
বিল কমাতে চাইলে আর দিনের লোডশেডিং সামলাতে চাইলে ছাদে প্যানেল বসান, গ্রিডের সঙ্গে
যুক্ত করে, নেট মিটারিং নিয়ে। আপনার লোডশেডিং দিনে হলে আর ছাদ থাকলে সবচেয়ে বেশি
লাভ এখানেই।
লোডশেডিং যদি লম্বা হয়, বা রাতে হয়, তাহলে হাইব্রিড সিস্টেম দরকার। মানে প্যানেল,
ব্যাটারি ব্যাংক, আর দরকারে গ্রিড থেকে চার্জ। খরচ এখানেই সবচেয়ে বেশি। তবে ১০
ঘণ্টার লোডশেডিং সামলানোর একমাত্র উপায়ও এটাই।
সমস্যা যদি শুধু এই হয় যে কাজ করা যাচ্ছে না, তাহলে একটা পোর্টেবল পাওয়ার স্টেশন
নিন। রাউটার, ল্যাপটপ, বাতি আর ফোন চলবে। এসি চলবে না। তবে লোডশেডিংয়ে কাজের দিন
নষ্ট হওয়া থামানোর সবচেয়ে দ্রুত উপায় এটাই।
কোনটা আপনার জন্য ঠিক, তা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। কখন আপনার বিদ্যুৎ যায়।
ছাদ কতটুকু আছে। আর কী কী চালু রাখা দরকার। আপনার বাসা বা দোকানের জন্য এর আলাদা
উত্তর আছে। কোনো প্রোডাক্ট পেজ সেটা বলে দিতে পারবে না।
সংক্ষেপে
মূল সমস্যা জ্বালানি, আর তার বড় অংশ আমদানি করা। তাই এটা সারতে সময় লাগে। এর
মধ্যে বিদ্যুতের দামও বেড়েছে।
সোলার একা সব সমাধান নয়। রাতের ব্যবহার আর শুরুর খরচ, এই দুটোই আসল সীমা। তবু
একটা জায়গায় সোলার আলাদা। আমদানি করা গ্যাসের দাম বাড়লেও সোলার চালানোর খরচ
বাড়ে না। আর নেট মিটারিংয়ে এখন যে দাম পাওয়া যাচ্ছে, তা অনেক বছরের মধ্যে সবচেয়ে
ভালো।
আপনার লোডশেডিং কখন হয়, আর কী কী চালু রাখা দরকার, আমাদের জানান। আমরা সৎভাবে
হিসাব করে দেব। দরকার হলে এটাও বলব যে সস্তা সমাধানটাই আপনার জন্য ভালো।